নগরীর খিলগাঁওয়ে ডাকাতের গুলিতে ২ শিশু আহত
নগরীর খিলগাঁওয়ে মঙ্গলবার ডাকাতদের গুলিতে দুই শিশু আহত হয়েছে। আহত দু’ শিশু হল-- মোহাম্মদ খোকনের ছেলে ফয়সল (৮) এবং মান্নানের ছেলে রাকিব (৬)।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, খিলগাঁওয়ের ৭৭৭/সি নম্বর বাসায় বিকেল সাড়ে ৩টার দিকে একদল ডাকাত হানা দেয়। তারা ডাকাতি করে গুলি ছুঁড়তে ছুঁড়তে চলে যাওয়ার সময় ওই দুই শিশু গুলিবিদ্ধ হয়।
ফয়সালের বাম উরু এবং রাকিবের আঙ্গুলে ছররা গুলি লাগে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মেজবাহউদ্দিন নামে এক ডাকাতকে ধরে ফেলে।
আহত ফয়সল ও রাকিবকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
