২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রোয়েশিয়ার বিরুদ্ধে খেলবেন কিউয়েল

রেফারীর সাথে বাকবিতন্ডার অভিযোগে সম্ভাব্য শাস্তির হাত থেকে রক্ষা পেলেন অস্ট্রেলিয়ান স্ট্রাইকার হ্যারি কিউয়েল। বিশ্ব ফুটবলের শাসক সংস্থা ফিফা মঙ্গলবার কিউয়েলকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2006, 07:08 PM

Updated : 26 Apr 2022, 03:45 PM

ফলে বৃহস্পতিবার ক্রোয়েশিয়ার বিরুদ্ধে এফ গ্র“পের গুরুত্বপূর্ণ ম্যাচে এখন খেলতে পারবেন কিউয়েল। 

ব্রাজিলের বিরুদ্ধে রোববার ০ -- ২ গোলে হেরে যাওয়ার পরপরই অস্ট্রেলিয়ার আক্রমনভাগের বদলী খেলোয়াড় কিউয়েল ম্যাচের জার্মান রেফারী মার্কাস মার্কের সাথে বাকবিতন্ডতায় জড়িয়ে পড়েন।

খেলার পর এ ঘটনা ঘটায় কিউয়েলকে কোন কার্ড দেখাননি রেফারী। কিন্তু ঘটনার বর্ননা দিয়ে রেফারী ফিফার ডিসিপ্লিনারি কমিটির কাছে রিপোর্টে প্রদান করেন।

ম্যাচে রেফারীর পারফরম্যান্সে অসন্তুষ্ট অস্ট্রেলিয়া ঘটনার ব্যাপারে শুনানীর আগে আইনী সহায়তাও দাবী করে।

ফিফার ডিসিপ্লিনারি কমিটির শুনানীর মুখোমুখি হওয়ার আগে কিউয়েল অস্ট্রেলিয়ার নাইন নেটওয়ার্ককে জানান, উত্তেজনাবশত তিনি রেফারীর সাথে ওই ধরনের আচরণ করেছিলেন।

তিনি বলেন, ‘আমি সে সময় কিছুটা উত্তেজিত হয়ে পড়েছিলাম। এই প্রথমবার আমি এই ধরনের কাজ করলাম। এটা বড় একটা ম্যাচ ছিলো। আমার জন্য এটা উত্তেজনাকর একটা মুহূর্ত ছিলো।’

অস্ট্রেলিয়াকে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিতে হলে বৃহস্পতিবার ক্রোয়েশিয়ার বিরুদ্ধে অবশ্যই জিততে হবে। তবে গ্র“পের অন্য ম্যাচে জাপান যদি ব্রাজিলকে তিন গোলে হারাতে পারে সেক্ষেত্রে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ড্র করলেই চলবে অসিদের।