বিশ্বকাপ: সুইডেনের বিরুদ্ধে ড্র করে বি গ্রুপের শীর্ষস্থান ইংল্যান্ডের দখলে
সুইডেনের বিরুদ্ধে মঙ্গলবার বিশ্বকাপ ফুটবলের ‘বি’ গ্র“পের শ্বাসরুদ্ধকর ম্যাচ ২ - ২ গোলে ড্র করেছে ইংল্যান্ড। এই জয়ের ফলে সেরা দল হিসেবে গ্র“প পর্বের খেলা শেষ করলো ইংল্যান্ড।
তবে ফেভারিট হওয়ার প্রথম পরীক্ষায় কৃতকার্য হতে পারেনি ডেভিড বেকহ্যামরে দল। ১৯৬৮ সাল থেকে সুইডেনের বিরুদ্ধে কোনও জয় নেই ইংল্যান্ডের। মঙ্গলবার কোলোনে অনুষ্ঠিত ম্যাচটিতে দু’বার এগিয়ে থেকেও ইংলিশরা সুযোগটি কাজে লাগাতে ব্যর্থ হয়।
ম্যাচের ৯০ মিনিটের মাথায় বার্সেলোনার সুইডিশ স্ট্রাইকার হেনরিক লারসনের গোলে ইংল্যান্ডের বিরুদ্ধে ড্র করে সুইডেন।
প্রথমার্ধের ৩৪ মিনিটের সময় জো কোলের দূরপাল্লার শট থেকে গোল পেয়ে এগিয়ে যায় ইংল্যান্ড। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার ছয় মিনিট পরেই কর্নার কিক থেকে বল পেয়ে হেড করে গোল পরিশোধ করেন সুইডিশ খেলোয়াড় মার্কাস অলব্যাক।
ম্যাচের ৮৫ মিনিটের মাথায় বদলি খেরোয়াড় হিসেবে স্টিভেন জেরার্ড মাঠে নেমেই ইংল্যান্ডকে একটি গোল উপহার দেন।
এদিকে ইংলিশ স্ট্রাইকার মাইকেল ওয়েন এই ম্যাচে হাঁটুর ইনজুরিতে পরেছেন। সুইডিশ খেলোয়াড়দের কাছ থেকে বল কেড়ে নিতে গিয়ে তিনি গুরুত্বপর আঘাত পান পায়ে।
আগামী রোববার স্টুটগার্টে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ইংল্যান্ড ও ইকুয়েডর এবং মিউনিখে স্বাগতিক জার্মানির মুখোমুখি হবে সুইডেন।
