দ্বিতীয় রাউন্ডে একে অপরকে এড়িয়ে চলতে চায় জার্মানি, ইংল্যান্ড
স্বাগতিক জার্মানি ও ইংল্যান্ড পরষ্পরকে খুব ভালো ভাবেই চেনে এবং সম্ভবতই তারা দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হতে চায় না। এ উদ্দেশ্যই উভয় দলই গ্র“প পযার্য়ের শেষ ম্যাচে প্রতিপক্ষের বিরুদ্ধে জয়ের টার্গেট নিয়ে মাঠে নামছে।
তিনবারের চ্যাম্পিয়ন জার্মানি ও একবার মাত্র শিরোপার স্বাদ পাওয়া ইংল্যান্ড উভয় দলই দুটি জয় নিয়ে দ্বিতীয় রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করেছে। কিন্ত দ্বিতীয় রাউন্ডে নিজেদের মধ্যে খেলা এড়াতে হলে উভয়কে স্ব - স্ব গ্র“পে চ্যাম্পিয়ান হতে হবে। এজন্য জার্মানি এবং ইংল্যান্ড যথাক্রমে ইকুয়েডর এবং সুইডেনকে শেষ ম্যাচে হারাতে মরিয়া।
মঙ্গলবার গ্র“প- এ’র শেষ ম্যাচে জার্মানি ইকুয়েডরের এবং বুধবার গ্র“প- বি’র শেষ ম্যাচে ইংল্যান্ড সুইডেনের মুখোমুখি হবে।
শেষ ষোলতে পা রাখতে ইংল্যান্ডের বিরুদ্ধে সুইডেনের প্রয়োজন মাত্র একটি পয়েন্ট। অথবা প্যারাগুয়ের বিরুদ্ধে ত্রিনিদাদ ও টোবাগোর পরাজয়ও নিশ্চিত করতে পারে সুইডেনের দ্বিতীয় রাউন্ড। দুটি ম্যাচ একই সময়ে শুরু হবে। অন্যদিকে, মাইকেল বালাকের নেতৃত্বে জার্মানিও গ্র“প- এ’র শেষ ম্যাচে ইকুয়েডরের সাথে জিততে মরিয়া।
জার্মান কোচ জার্গেন ক্লিন্সম্যান বলেন, গ্র“পের শীর্ষে যাওয়া আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা ইকুয়েডরের বিরুদ্ধে আমাদের সেরা খেলাটাই খেলবো।
ইংল্যান্ডের গ্র“প- বি তুলনামুলক কম ঝামেলাপূর্ণ। ইংল্যান্ড ছয় পয়েন্ট নিয়ে গ্র“পের শীর্ষে ও দুই পয়েন্ট কম নিয়ে সুইডেন দ্বিতীয় স্থানে রয়েছে। অন্যদিকে, এক পয়েন্ট নিয়ে ত্রিনিদাদ ও টোবাগোও দ্বিতীয় রাউন্ডের দৌঁড়ে থাকলেও তাদের সম্ভাবনা ক্ষীন।
ইংল্যান্ডের কোচ এরিকসন সদ্য ইনজুরি মুক্ত স্ট্রাইকার ওয়েন রুনিকে প্রথমবারের মতো একাদশের শুরু রাখতে যাচ্ছেন। অবশ্য প্রতিভাবান রুনি ত্রিনিদাদ ও টোবাগোর বিরুদ্ধে দ্বিতীয়ার্ধ্বের কিছুটা সময় খেলেছিলেন।
এরিকসন বলেন, ট্রেনিংয়ে রুনিকে ক্রমাগত উজ্জ্বলতর দেখাচ্ছে এবং খেলার জন্য সে শিগগিরই শতভাগ ফিট হয়ে যাবে।
ইংল্যান্ড সুইডেনের কাছ থেকে কঠিন লড়াই আশা করছে এবং পরিসংখ্যানও তাই বলছে। কেননা বিগত ৩৮ বছরেও সুইডেনকে হারাতে পারেনি ইংল্যান্ড।
