২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাসরিন হকের লাশের ময়নাতদন্ত সম্পন্ন

বিশিষ্ট সমাজকর্মী এবং অ্যাকশন এইড বাংলাদেশের আবাসিক প্রতিনিধি নাসরিন পারভিন হকের লাশের ময়নাতদন্ত সোমবার সম্পন্ন হয়েছে। মৃত্যুর প্রায় দু মাস পর ময়নাতদন্তের জন্য তার লাশ গাজীপুরস্থ কবর থেকে উত্তোলন করা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2006, 08:29 PM

Updated : 26 Apr 2022, 03:45 PM

বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তার লাশের ময়নাতদন্তের দাবি উত্থাপিত হওয়ার পরিপ্রেক্ষিতে সোমবার ৪ টা ৪০ মিনিটে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ডিএমসিএইচ) তিন সদস্যের একটি বিশেষজ্ঞ দল তার লাশের ময়নাতদন্ত সম্পন্ন করেন।

বিশেষজ্ঞ দলের প্রধান ছিলেন ডিএমসিএইচ’র প্যাথলজি বিভাগের প্রধান ড. ফারুক আহমেদ।

এর আগে সকালে গাজীপুরের বাহাদুরপুরে তার কবর থেকে ম্যাজিস্ট্রেট, পুলিশ ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে লাশ কবর থেকে তোলা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা আরমান আলী বলেন, নাসরিন হককে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

ভিসেরা রিপোর্টের তার ময়নাতদন্তের রিপোর্ট মহাখালী কেমিক্যাল ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে বলে বিশেষজ্ঞ কমিটি জানায়। আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে ভিসেরা রিপোর্ট পাওয়া যাবে।

নাসরিন হক গত ২৪ এপ্রিল রহস্যময় এক গাড়ি দুর্ঘটনায় নিহত হন। মৃত্যুর পর মুখ্য মহানগর হাকিমের আদেশে তাকে ময়নাতদন্ত ছাড়াই কবরস্থ করা হয়।