২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীর গোদাগাড়ী সীমান্তে বিএসএফ’র গুলিতে কৃষক নিহত, অপর একজন অপহৃত

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে উত্তেজনার জের ধরে সোমবার রাজশাহীর গোদাগাড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এক বাংলাদেশী কৃষককে গুলি করে হত্যার পর লাশ নিয়ে গেছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2006, 08:02 PM

Updated : 26 Apr 2022, 03:45 PM

এছাড়া সোমবার সকালে রাজশাহীর চরমাজার দিয়ার এলাকা থেকে বিএসএফ আলমগীর নামে অপর এক কৃষককে অপহরণ করেছে। বাংলাদেশী কৃষককে হত্যা ও অপহরণের খবর জানাজানি হলে সীমান্ত এলাকার বাংলাদেশীরা মাজারদিয়ার চর থেকে ৩ ভারতীয় নাগরিককে আটক করে বাংলাদেশ রাইফেলস (বিডিআর) সদস্যদের কাছে সোপর্দ করে। ঘটনার পর থেকে সমগ্র রাজশাহী সীমান্তে উত্তেজনা দেখা দেয়।

বিডিআর জানায়, রাজশাহী সীমান্তে সব্বোচ্চ সর্তকাবস্থা জারি করে বাংলাদেশীদের সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।