নীলফামারীর ডিমলায় স্কুল শিক্ষিকার রহস্যজনক মৃত্যু
নীলফামারী জেলার ডিমলা উপজেলার নাউতরা ইউনিয়নের আকাশকুড়ি গ্রামে রোববার রাতে স্কুল শিক্ষিকা কিবনাহার বেগমের (৩১) রহস্যজনক মৃত্যু হয়েছে।
গৃহবধুর স্বামী কামরুজ্জামানের দাবি ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে তার স্ত্রীর মৃত্যু হয়। তবে নিহতের বাবা অহিদুল ইসলাম অভিযোগ করেন, তার মেয়ের বিয়ের দশ বছর অতিবাহিত হলেও কোন সন্তানাদি না হওয়ায় কামরুজ্জামান প্রায়শই তার মেয়ের ওপর নির্যাতন চালাতো। সাপের কামড় নয় স্বামীর নির্যাতনে তার মেয়ের মৃত্যু হয়েছে। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিন্নাহ বলেন নিহতের বাবা মামলা দায়ের করলে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হবে।
বিকেল সাড়ে ৫ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ লাশ উদ্ধার করেনি।
