২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে হত্যা মামলায় ১০ আসামির যাবজ্জীবন

জয়পুরহাটে অতিরিক্ত দায়রা জজ আদালত সোমবার এক হত্যা মামলায় ১০ জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2006, 03:50 PM

Updated : 26 Apr 2022, 03:45 PM

অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক কাজী এম জয়নাল আবেদীন সোমবার দুপুরে জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হচ্ছে, জেলার ক্ষেতলাল উপজেলার ছানোয়ার হোসেন, আলম হোসেন, মোতারফ হোসেন, লুৎফর রহমান, শফির মোল্লা, আতাউর রহমান, শফিকুল ইসলাম, মোস্তফা, শাকোয়াত হোসেন ও নুরুজ্জামান। এদের মধ্যে আতাউর রহমান পলাতক রয়েছে।

মামলার বিবরণে প্রকাশ, ১৯৯৭ সালে জমি নিয়ে বিরোধের জের ধরে রবিউলকে হত্যা করা হলে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়।