ঢাকার লালবাগ থেকে স্কুল ছাত্রের লাশ উদ্ধার
ঢাকার লালবাগের কামালবাগ বটতলা এলাকা থেকে সোমবার সকালে লালবাগ থানা পুলিশ এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে।
নিহত স্কুল ছাত্রের নাম হাসান চাঁদ (১২)। সে ধানমন্ডি অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র। তার পিতার নাম হাজী আব্দুল জব্বার।
পারিবারিক সূত্র জানায়, রোববার বিকেলে হাসান বন্ধুদের সাথে খেলতে গিয়ে আর ফিরে আসেনি। সোমবার সকাল ৮ টায় লালবাগ থানা পুলিশ কামালবাগের বটতলা এলাকা থেকে তার লাশ উদ্ধার করে।
পুলিশ লাশ ময়না তদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
