মুন্সীগঞ্জে র্যাবের এনকাউন্টারে তালিকাভূক্ত সন্ত্রাসী নিহত
মুন্সীগঞ্জের সদর উপজেলার বজ্রযোগিনীর ভাঙ্গা এলাকায় প্রধান সড়কের পাশে সোমবার ভোরে র্যাবের এনকাউন্টারে এক শীর্ষ সন্ত্রাসী নিহত হয়েছে।
নিহত সন্ত্রাসীর নাম খোকা ভূঁইয়া (৪৫)। সে সদর উপজেলার কালিঞ্চি পাড়া গ্রামের আব্দুল মজিদ মিয়ার পুত্র এবং পুলিশের তালিকাভূক্ত আসামী।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা খোকাকে সদর উপজেলার কালিঞ্চি পাড়া থেকে শুক্রবার গ্রেপ্তার করা হয়।
পরে খোকার দেয়া স্বীকারোক্তি অনুযায়ী র্যাব সদস্যরা তাকে সাথে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য রবিবার ভোর ৪টায় ব্রজযোগিনীর ভাঙ্গা এলাকায় পৌঁছলে আগে থেকে ওঁৎ পেতে থাকা তার সহযোগীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে ও ককটেল নিক্ষেপ করে। র্যাবও পাল্টা গুলি চালায়।
উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময়ের সময় খোকা র্যাবের হেফাজত থেকে পালানোর চেষ্টা করলে এনকাউন্টারে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।
র্যাব ঘটনাস্থল থেকে একটি পাইপগান, একটি পিস্তল, একটি ককটেল ও দু’ রাউন্ড গুলি উদ্ধার করেছে।
র্যাব জানায়, খোকা তিনটি হত্যাসহ সাতটি মামলার আসামী।
সে দীর্ঘ দিন জেলে থাকার পর মাস খানেক আগে জামিনে মুক্তি পায়। এবং আবার ছিনতাই, ডাকাতি ও ধর্ষণসহ নানা অপরাধে জড়িয়ে পরে।
