২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে ব্যবসায়ী খুন

কেরানীগঞ্জের জিঞ্জীরা বাজার টিনপট্টি এলাকায় রোববার সকালে অজ্ঞাত সন্ত্রাসীরা এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে।

কেরানীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2006, 11:02 AM

Updated : 26 Apr 2022, 03:45 PM

নিহত ব্যবসায়ীর নাম হচ্ছে--বাচ্চু মিয়া (৬২)। তিনি একজন টিন ব্যবসায়ী।

প্রত্যক্ষদর্শী ও পুুলিশ জানায়, সকাল ৮টার দিকে বাচ্চু মিয়া তার দোকান খোলার পরপরই অজ্ঞাত সন্ত্রাসীরা তাকে গুলি করে।

আশঙ্কাজনক অবস্থায় তাকে মিটফোর্ড হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

পুলিশ জানায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বাচ্চু মিয়া খুন হয়েছেন।