২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে ট্রাক চাপায় শিশুর মৃত্যু

নরসিংদী পৌরসভা গেটের সামনে শনিবার সকালে ট্রাক চাপায় একটি শিশু নিহত এবং অপর একজন আহত হয়েছে।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2006, 12:17 PM

Updated : 26 Apr 2022, 03:45 PM

নিহত শিশুর নাম রাকিব হোসেন (৮)। সে শহরের দত্তপাড়া মহল্লার রিংকু মিয়ার পুত্র এবং নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র।

আহত শিশুটি হচ্ছে সিপন (৯)। সে একই মহল্লার জাকির হোসেনের পুত্র।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ১০টার দিকে সিপন এবং রাকির সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল। এসময় পৌরসভা গেটের সামনে তারা পৌঁছলে বালু ভর্তি একটি ট্রাক (সিলেট-ট-৪৪৫২) তাদেরকে চাপা দিলে ঘটনাস্থলেই রাকিব মারা যায়।

গুরুতর আহত সিপনকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে নরসিংদী সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ ট্রাকটিকে আটক করেছে। তবে চালক পালিয়ে যেতে সক্ষম হয়েছে।