২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ: 'ডি' গ্রুপের ম্যাচে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মাঠে নামবে ফেবারিট ইটালি

১৮ ই জুন জার্মানির ক্লাজারস্লেটের্ন স্টেডিয়ামে মুখোমুখি হবে তিনবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইটালি ও যুক্তরাষ্ট্র।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2006, 09:52 PM

Updated : 26 Apr 2022, 03:45 PM

নিজেদের প্রথম ম্যাচে আফ্রিকান ‘ব্ল্যাক স্টার’ ঘানাকে ২ - ০ গোলে পরাজিত করা ইটালির আত্মবিশ্বাস এখন তুঙ্গে। রক্ষণাত্বক স্টাইলে খেলা ইটালি, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ঝটিকা আক্রমণাত্বক স্ট্রাইলে খেলবে বলে আশা করা হচ্ছে। কারণ দলের স্ট্রাইকার ফ্রান্সসিসকো টট্টি, আন্দ্রে পার্লো, আলবার্তো গিলারদিনো সকলেই ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন।

অন্যদিকে চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচে ৩ - ০ গোলে পরাজিত হওয়া যুক্তরাষ্ট্র বিশ্বকাপে টিকে থাকার জন্য লড়াই করবে শক্তিশালী ইটালির বিরুদ্ধে।

নিজেদের প্রথম ম্যাচে সবকিছু বুঝে ওঠার আগেই তিনটি গোল হজম করে যুক্তরাষ্ট্র। ফলে ইটালির বিরুদ্ধে মানসিকভাবে পিছিয়ে মাঠে নামবে যুক্তরাষ্ট্র। তবে মার্কিনিরা যে ইটালিয়ানদের সহজে ছাড় দেবে না তা যুক্তরাষ্ট্রের কোচ ব্র“স এরিনার কথা থেকেই বোঝা যায়।