২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আইভরি কোস্টকে ২ -- ১ গোলে হারিয়ে বিশ্বকাপ ফুটবলের দ্বিতীয় রাউন্ডে নেদারল্যান্ড

জার্মানির স্টুটগার্র্টে বিশ্বকাপ ফুটবলের ‘সি’ গ্র“পের চতুর্থ ম্যাচে নেদারল্যান্ড নবাগত আইভরি কোস্টকে ২ -১ গোলে হারিয়ে এবারের আসরের দ্বিতীয় রাউন্ডে উঠেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2006, 12:06 PM

Updated : 26 Apr 2022, 03:45 PM

খেলার প্রথম থেকেই মধ্যমাঠ নিয়ন্ত্রণে রেখে খেলতে শুরু করে নেদারল্যান্ড। পরিকল্পিত আক্রমণে খেলার মাত্র ২৩ মিনিটের মাথায় প্রথম গোলের দেখা পায় তারা। আইভরি কোস্টের পেনাল্টি বক্সের বাইরে ফ্রি কিক পায় নেদারল্যান্ড। আর চমৎকার এক শটে গোলরক্ষক জ্যাঁ জ্যাক টিজিকে কোনো সুযোগ না দিয়ে দর্শণীয় এক গোল করেন ডাচ ফরোয়ার্ড রবিন ভ্যান পার্সি।

প্রথম গোলের মাত্র ৪ মিনিটের মাথায় দ্বিতীয় গোলের দেখা পায় ডাচ দল। ফরোয়ার্ড আর্জেন রবেন নৈপুণ্যের সাথে বল টেনে নিয়ে যান আইভরি কোস্টের বিপদ সীমানায়। দুইজন ডিফেন্ডারের মধ্য দিয়ে বলটি ঠেলে দেন পেনাল্টি বক্সের মধ্যে দাঁড়িয়ে থাকা অপর স্ট্রাইকার রুড  ভ্যান নেস্টারলয়কে। দক্ষতার সাথে গোলরক্ষকের মাথার উপর দিয়ে বলটি জালে জড়ান নেস্টারলয়। উল্লাসে মেতে ওঠে ডাচ সমর্থকরা।

সমতা ফিরিয়ে আনতে প্রথমার্ধের বাকী সময়টুক আইভরি কোস্ট বেশ কয়েকটি আক্রমণের চেষ্টা চালায় । মিডফিল্ডার দিদিয়ের জোকোরা তার একক আক্রমনে দলকে সফলতা এনেই দিয়েছিলেন প্রায় । ডাচ গোলের ২৫ গজ দূর থেকে দুর্দান্ত এক শটে গোলরক্ষক এডুইন ভ্যান ডার সারকে একদমই পরাস্ত করে ফেলেছিলেন জোকোরা। কিন্তু দূর্ভাগ্য! জোরালো এই শটটি ক্রসবারে লেগে ফিরে আসলে নিশ্চিত গোল থেকে বঞ্চিত হয় আইভরি কোস্ট।

তবে খেলার ৩৮ মিনিটে প্রথম গোলের দেখা পায় আইভরি কোস্ট। ফরোয়ার্ড বাকারি কোনে মাঝমাঠ থেকে একাই বল টেনে ডাচ পেনাল্টি বক্সের বাম প্রান্তে নিয়ে যান। এরপর বক্সের ঠিক বাইরে থেকে দুর্দান্ত এক জোরালো শটে এডুইন ভ্যান ডার সারকে পরাস্ত করে বলটি জালে জড়ান বাকারি কোনে। এবারের আসরে এপর্যন্ত করা গোলের মধ্যে এটি অন্যতম সেরা গোল।

গোল ব্যবধান আরো বাড়াতে দ্বিতীয়ার্ধের শুরু থেকে আরো আক্রমণাত্মক খেলতে শুরু করে নেদারল্যান্ড। অপরদিকে আইভরি কোস্টের স্ট্রাইকাররা গোল শোধ করে খেলায় ফিরে আসার জন্য মরিয়া হয়ে আক্রমণ চালিয়ে যেতে থাকে। কিন্তু আর কোনো গোল না হওয়ায় ২-১ গোলেই হারতে হয় আইভরি কোস্টকে।

নেদারল্যান্ড তাদের প্রথম খেলায় সার্বিয়াকে ১-০  গোলে পরাজিত করেছিল। গ্র“পের এপর্যন্ত খেলা ২টি ম্যাচেই জয়লাভ করায় নেদারল্যান্ড এখন আর্জেন্টিনার সাথে যৌথভাবে ‘সি’ গ্র“পের শীর্ষে অবস্থান করছে।

আর আইভরি কোস্ট তাদের ২টি খেলাতেই হেরে যাওয়ায় বিদায় নিলো এবারের বিশ্বকাপ আসর থেকে।

নেদারল্যান্ড ২২ জুন ফ্রাঙ্কফুর্টে তাদের শেষ গ্র“প ম্যাচে মুখোমুখি হবে ল্যাটিন ফুটবল শক্তি আর্জেন্টিনার। এই খেলার জয়- পরাজয় থেকেই নির্ধারিত হবে ‘সি’ গ্র“পের চ্যাম্পিয়ন কে হচ্ছে। একই দিনে মিউনিখে ‘সি’ গ্র“পের শেষ ম্যাচে বিদায়ী সার্বিয়া মুখোমুখি হবে গ্র“পের অপর বিদায়ী দল আইভরি কোস্টের।