২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্ড ফ্লু’র বিস্তার রোধে স্থলবন্দরে সতর্কতা গ্রহন

ভারতে ইতিমধ্যে বার্ড ফ্লু’র ব্যাপক বিস্তার ঘটেছে। বাংলাদেশেও যেন বার্ড ফ্লু’র বিস্তার ঘটতে না পারে সেজন্য স্থলবন্দরগুলোতে ব্যাপক সতর্কতা অবলম্বন করা হয়েছে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2006, 01:15 PM

Updated : 26 Apr 2022, 03:45 PM

ঘাতক ব্যাধি বার্ড ফ্লু’র জীবাণু থেকে মানুষ, পশু-পাখি, বিশেষ করে বাংলাদেশের পোল্ট্রি শিল্পকে রক্ষার জন্য পশুসম্পদ অধিদপ্তর বিভিন্নমুখী কর্মসূচি গ্রহন করেছে।

পশু সম্পদ অধিদপ্তর খুলনা বিভাগীয় সহকারী পরিচালক স্বপন কুমার পাল জানান, ইতিমধ্যে ভারতে বার্ড ফ্লু’র ব্যাপক বিস্তার ঘটেছে। বাংলাদেশেও যেন এ জীবাণু আসতে না পারে সেজন্য আমদানিকৃত মালামাল ও যানবাহনে জীবাণুনাশক ¯েপ্র ব্যবহার করা হচ্ছে। জীবাণুনাশক ওষুধ ¯েপ্র ছাড়া আমদানিকৃত কোন মালপত্রের ছাড়পত্র দেয়া হবে না বলে তিনি জানান। 

ইতোমধ্যেই সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে এ কার্যক্রম শুরু হয়েছে। আগামী মাস থেকে বেনাপোল বন্দরে এ কার্যক্রম শুরু হবে।

পশু সম্পদ অধিদপ্তর বার্ড ফ্লু’র উপর প্রয়োজনীয় জ্ঞানদান, প্রতিরোধ ব্যবস্থা ও জনসচেতনতা সৃষ্টির জন্য বিভিন্ন শ্রেণী-পেশার জন প্রতিনিধিদের প্রশিক্ষণ দিয়েছে।

এছাড়া বিভিন্ন দেশ থেকে আসা গবাদি পশু যাতে এদেশে রোগ-ব্যাধি ছড়াতে না পারে সে জন্য বেনাপোল, সোনামসজিদ, বুড়িমারী ও তামাবিল স্থলবন্দর, জিয়া আন্তর্জাতিক বিমান বন্দর এবং চট্টগ্রাম বিমান বন্দরে ‘পশু সঙ্গনিরোধ কেন্দ্র’ স্থাপন করা হচ্ছে।