২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ: 'ডি' গ্রুপের ম্যাচে পর্তুগাল ও ইরান মুখোমুখি

১৭ ই জুন জার্মানির ফ্রাঙ্কফুটে বিশ্বকাপ আসরের ‘ডি’ গ্র“পের ম্যাচে ইউরোপের শক্তিশালী দল পর্তুগালের বিরুদ্ধে মাঠে নামবে এশিয়ার অন্যতম প্রতিনিধি ইরান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2006, 11:46 AM

Updated : 26 Apr 2022, 03:45 PM

ক্রিস্টিয়ানো রোনাল্ডো, লুইস ফিগো, সিমাও সাব্রোসা, হুগো ভিয়েরাদের মতো তারকাদের নিয়ে পর্তুগালের ব্রাজিলীয় কোচ লুইস ফিলিপ স্কোলারি দল গঠন করলেও বিশ্বকাপ আসরে নিজেদের প্রথম ম্যাচে নবাগত এঙ্গোলার বিরুদ্ধে জয় আদায় করে নিতে পর্তুগিজদের লড়াই করতে হয়। ম্যাচের একমাত্র গোলটি করেন পেড্রো পলেতা।

তবে ইরানের বিরুদ্ধে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে পর্তুগিজ ফুটবলাররা তাদের স্বাভাবিক খেলা দেখাতে সমর্থ হবে বলে জানান কোচ স্কোলারি। দলে কিছু পরিবর্তনেরও ইঙ্গিত দিয়েছেন তিনি।

অপরদিকে মেক্সিকোর বিরুদ্ধে পরাজয় ভুলে গিয়ে ইরানও তাদের দ্বিতীয় ম্যাচে ভাল খেলতে চায়। পর্তুগালের বিরুদ্ধে অনুষ্ঠেয় ম্যাচে ইনজুরি সমস্যার জন্য ইরানের অভিজ্ঞ অধিনায়ক আলী দাইদি খেলতে নাও পারেন।

এই ম্যাচ জিততে না পারলে ইরানের বিশ্বকাপ মিশন প্রথম রাউন্ডেই থেমে যাবে।