প্রস্তাবিত জাতীয় বাজেট জেন্ডার সংবেদনশীল নয়: সেমিনারে বক্তারা
প্রস্তাবিত ২০০৬-০৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ‘জেন্ডার সংবেদনশীল’ নয় বলে বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়নে এক সেমিনারে বক্তারা মন্তব্য করেছেন।
“অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমান যদিও তার বাজেট বক্তৃতায় প্রথম বারের মতো জেন্ডার বাজেটিং কথাটি ব্যবহার করেছেন তবে শেষ পর্যায়ে তার কোন প্রয়োগ আমরা দেখতে পাইনি”, বক্তরা বলেন।
স্টেপস টুওয়ার্ডস ডেভেলপমেন্ট আয়োজিত সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন অধ্যাপক অজিত কুমার রায়। এতে জাতীয় কৌশল প্রনয়নে জেন্ডার ইস্যুর সমন্বয় ঘটানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।
সেমিনারে মধ্যে বক্তব্য রাখেন, অধ্যাপক শহিদুল ইসলাম, আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম নাহিদ, ‘ক্যাম্পেইন ফর মাস এডুকেশন’-এর নির্বাহী পরিচালক রাশিদা কে চৌধুরী এবং এএন রাশেদা প্রমুখ।
