টাঙ্গাইলে ট্রাকের চাপায় শিশু নিহত
টাঙ্গাইল - ময়মনসিংহ সড়কে টাঙ্গাইলের ইছাপুরে বৃহস্পতিবার সকালে ট্রাকের চাপায় এক শিশু নিহত হয়েছে।
নিহতের নাম আরজিনা (৫)।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সকাল ১১টার দিকে রাস্তা পার হওয়ার সময় দ্রতগামী একটি ট্রাক আরজিনাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এদিকে এ ঘটনার প্রতিবাদে স্থানীয় জনতা সড়ক অবরোধ করলে এক ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
