২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে র‌্যাবের সাথে এনকাউন্টারে ২ সন্ত্রাসী নিহত

বরিশাল নগরীর কাউনিয়া বিসিক শিল্প এলাকায় বৃহস্পতিবার ভোরে র‌্যাবের সাথে ক্রসফায়ারে ১০৮ বছরের সাজাপ্রাপ্ত দুর্ধর্ষ আসামি ও তার সহযোগী নিহত হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2006, 10:02 AM

Updated : 26 Apr 2022, 03:44 PM

নিহতরা হলো, জিয়াউল হাসান সুহাদ। সে সুহাদ বাহিনীর প্রধান ও তার সহযোগী রফিকুল ইসলাম পিপুল।

র‌্যাব সূত্র জানায়, র‌্যাবের একটি দল এর আগে কাউনিয়া বিসিক শিল্প নগরী থেকে তাদের গ্রেফতার করে।

তাদের দেয়া স্বীকারোক্তি অনুযায়ী র‌্যাব তাদের নিয়ে অস্ত্র উদ্ধার ও সহযোগীদের গ্রেফতারের জন্য কাউনিয়া বিসিক শিল্প নগরীতে পৌঁছলে আগে থেকে ওঁৎ পেতে থাকা সুহাদের সহযোগীরা র‌্যাবের উপর গুলি চালায়। র‌্যাবও পাল্টা গুলি চালায়। গুলি বর্ষণের এক পর্যায়ে ক্রসফায়ারে পড়ে সুহাদ ও পিপুল নিহত হয়।

ঘটনাস্থল থেকে র‌্যাব একটি বন্দুক, একটি রিভলবার, তিন রাউন্ড বন্দুকের গুলি ও তিন রাউন্ড গুলির খোসা উদ্ধার করে।

র‌্যাব জানায়, সুহাদের বিরুদ্ধে হত্যাসহ নয়টি মামলা এবং পিপুলের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

সুহাদ ছাত্র লীগের একজন সাবেক নেতা ছিল।