২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ: ত্রিনিদাদ ও টোবাগোর বিরুদ্ধে জিতলেই দ্বিতীয় রাউন্ডে ইংল্যান্ড

১৫ ই জুন জার্মানির ন্যুরেমবর্গের আরবান স্টেডিয়ামে বিশ্বকাপ ফুটবলের ‘বি’ গ্র“পের ম্যাচে নবাগত ত্রিনিদাদ ও টোবাগোর বিরুদ্ধে মাঠে নামবে ইংল্যান্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2006, 10:25 AM

Updated : 26 Apr 2022, 03:44 PM

ফেবারিট ইংল্যান্ড তাদের প্রথম ম্যাচে প্যারাগুয়েকে ১--০ গোলে পরাজিত করে বিশ্বকাপ মিশন শুরু করে। অপরদিকে আফ্রিকার নবাগত দল ত্রিনিদাদ ও টোবাগো শক্তিশালী সুইডেনের বিরুদ্ধে গোল--শূণ্য ড্র করে।

এই ম্যাচ জিততে পারলেই ইংল্যান্ড বিশ্বকাপ আসরের দ্বিতীয় রাউন্ডে উঠে যাবে। ত্রিনিদাদ ও টোবাগোর বিরুদ্ধে ম্যাচে দেখা যেতে পারে বহুল আলোচিত ইংলিশ স্ট্রাইকার ওয়েন রুনিকে।

১৯৬৬ সালে বিশ্বকাপ শিরোপা জয় করার পর ৪০ বছর অতিবাহিত হলেও ইংলিশরা আরও কখনই এই শিরোপা ঘরে তুলতে পারেনি।

তবে এবার ২০০৬ জার্মান বিশ্বকাপ আসরে বেকহ্যাম, ল্যাম্পার্ড, মাইকেল ওয়েন, ওয়েন রুনি, জেরার্ড, জন টেরি, ক্যাম্বলের মতো তারকাদের নিয়ে সমন্বয়ে গড়া দলটি নিয়ে ইংলিশ কোচ সভেন গোরান এরিকসন অত্যন্ত আশাবাদী।

অপরদিকে নিজেদের প্রথম ম্যাচে ইউরোপীয় ফুটবল শক্তি সুইডেনের বিরুদ্ধে গোল--শূণ্য ড্র করার পর ত্রিনিদাদ ও টোবাগোর আত্মবিশ্বাস এখন তুঙ্গে। ক্যারিবীয় অঞ্চলের ফুটবল ভক্তরা আশা করছে, তাদের দল ক্রিকেটের মতো ফুটবল খেলায়ও পরাস্ত করবে ইংলিশদের।