২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ব্রাজিলের কষ্টার্জিত জয়

বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে মঙ্গলবার এসি মিলানের স্ট্রাইকার কাকার একমাত্র গোলে বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল বিশ্বকাপ ফুটবলের ‘এফ’ গ্র“পে নিজেদের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়াকে পরাজিত করেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2006, 09:14 AM

Updated : 26 Apr 2022, 03:44 PM

ম্যাচের ৪৪ মিনিটের সময় ব্রাজিলীয় তারকা ফুটবলার কাকার বা--পায়ের জোড়ালো শট ক্রোয়েশিয়ার গোলরক্ষক স্টিপ প্লেতিকোসাকে পরাস্ত করে। ব্রাজিলের পক্ষে কাকার এটি ১১ তম গোলটি করেন।

এই জয়ের ফলে বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত পর্বে টানা ম্যাচ জয়ের নতুন রেকর্ড গড়লো ব্রাজিল। ১৯৩৪ ও ১৯৩৮ সালে ইটালির টানা সাতটি ম্যাচ জয়ের রেকর্ড ভেঙ্গে টানা আটটি ম্যাচ জয়ের রেকর্ড গড়লো পাঁচবার বিশ্বকাপ শিরোপা জয়ী ব্রাজিল।

তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ ক্রোয়েশিয়ার বিরুদ্ধে কাকা একক নৈপুণ্য প্রদর্শন করলেও এই ম্যাচে অপর ব্রাজিলীয় তারকা রোনাল্ডোর উপস্থিতি ছিল অনুজ্জ্বল। রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড রোনাল্ডোর এই হতাশাজনক নৈপুণ্যের কারণে ব্রাজিলীয় কোচ পেরেইরা পরবর্তী ম্যাচে তরুণ খেলোয়াড় রবিনহোকে মাঠে নামাতে পারেন।

ম্যাচ শুরু থেকেই ক্রোয়েশিয়ান রক্ষণভাগের খেলোয়াড়রা রোনাল্ডিনহো, কাকা, রোনাল্ডো ও আদ্রিয়ানোর গোলকরার প্রচেষ্টাগুলো দক্ষতার সাথে নস্যাৎ করে দেয়।

ম্যাচের ৪০ মিনিটের মাথায় ক্রোয়েশিয়ার অধিনায়ক নিকো কোভাস আঘাত পেয়ে মাঠ ছাড়েন।

১৮ জুন মিউনিখে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্রাজিল এবং একই দিন ন্যুরেমবর্গে জাপানের বিরুদ্ধে মাঠে নামবে ক্রোয়েশিয়া।