২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্যারাগুয়ের গামারার অপ্রত্যাশিত রেকর্ড

ইংল্যান্ডের অধিনায়ক বেকহ্যামের বাঁকানো ফ্রি কিকের উপর নিয়ন্ত্রণহীনভাবে হেড দিতে গিয়ে প্যারাগুয়ের ডিফেন্ডার কার্লোস গামারা খেলার তিন মিনিটের মাথায় যে গোলটি করেছেন তা বিশ্বকাপ ফুটবল ইতিহাসে দ্রুততম আত্মঘাতী গোলের স্বীকৃতি পেয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2006, 08:05 PM

Updated : 26 Apr 2022, 03:44 PM

এর আগে ১৯৫৪ সালের আসরে য়ুগোশ্লাভিয়ার ইভান হরভ্যাট জার্মানীর বিরুদ্ধে খেলার ৯ মিনিটের মাথায় আত্মঘাতী গোল করে দ্রুততম আত্মঘাতী গোলের তিক্ত রেকর্ডটি  গড়েছিলেন।

১৯৮২ এর বিশ্বকাপ আসরেও ইংল্যান্ড চেকোশ্লোভাকিয়ার বিরুদ্ধে একটি আত্মঘাতী গোল পেয়েছিল। চেকোশ্লোভাকিয়ার জোসেফ বার্মোস এই আত্মঘাতী গোলটি করেন।

তবে বিশ্বকাপ আসরে এপর্যন্ত আত্মঘাতী গোলে সবচেয়ে বেশী লাভবান হয়েছে ইটালী। ইটালী ইতিপূর্বে বিশ্বকাপে ১৬ বার অংশগ্রহন করে তাদের বিপক্ষের খেলোয়াররা ৪ টি আত্মঘাতী গোল করে ।

বিশ্বকাপ ফুটবলে  প্রথম আত্মঘাতী গোলটি হয় ১৯৩৮ সালের তৃতীয় বিশ্বকাপ আসরে। জার্মানীর বিপক্ষে খেলতে গিয়ে সেবার সুইজারল্যান্ডের আরনস্ট লোয়ের্টজার আত্মঘাতী গোলটি করেন।

তবে বিশ্বকাপের মাত্র একটি খেলাতেই দুটি আত্মঘাতী গোলের রেকর্ড রয়েছে। ২০০২ সালে পর্তুগালের বিপক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জ কোস্টা ও জেফ এগুস আত্মঘাতী গোল দুটি করে ফিফা’র এই অন্যধরনের রেকর্ড গড়ে।