ব্রাহ্মণবাড়িয়ায় কাঠালের বাজার দখল নেওয়াকে কেন্দ্র করে ২ গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, আহত ২৫
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কাইমপুর ইউনিয়নের একটি কাঠাল বাজারের দখল নেওয়াকে কেন্দ্র করে রোববার গঙ্গানগর ও চকবস্থা গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে একজন নিহত ও ২৫জন আহত হয়েছে। নিহতের নাম আব্দুর রশিদ (৬০)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ত্রিপুরা সীমান্তবর্তী কাইমপুর ইউনিয়নের কাঠালবাজারের দখলকে কেন্দ্র করে দুই গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে প্রতিপক্ষের দায়ের কোপে আব্দুর রশিদ গুরুতর আহত হয়। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় সদর হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ২৫ জন। এদের মধ্যে ছয়জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
