২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপের 'এফ' গ্রুপের ম্যাচে জাপান ও অস্ট্রেলিয়া মুখোমুখি

১২ জুন জার্মানির ক্লাজারস্লেটের্ন স্টেডিয়ামে ‘এফ’ গ্র“পের ম্যাচে এশিয়ার ফুটবল শক্তি জাপান মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2006, 12:51 PM

Updated : 26 Apr 2022, 03:44 PM

বিশ্বকাপ ফুটবল আসরে দ্বিতীয়বারের মত অংশ নিতে দীর্ঘ ৩২ বছর অপেক্ষা করতে হল অস্ট্রেলিয়াকে। দীর্ঘ অপেক্ষার পর কোচ গাস হিডিংকের হাত ধরে বিশ্বকাপে আসা অস্ট্রেলিয়া তাই এবার চমক দেখাতে চায়।

’৯৮ র বিশ্বকাপ আসরে নেদারল্যান্ডকে সেমি--ফাইনালে তোলা কোচ গাস হিডিংক গত বিশ্বকাপে দক্ষিণ কোরিয়াকে শেষ চারে নিয়ে যায়।

তাই হিডিংকের তত্ত্বাবধনা থাকা অস্ট্রেলিয়া জার্মানিতে চলমান বিশ্বকাপ আসরে অঘটন ঘটালে আশ্চর্য় হওয়ার কিছু নেই।

অপরদিকে দু’বারের এশিয়ান কাপ চ্যাম্পিয়ন জাপান বিশ্বকাপ বাছাই পর্বের সবক’টি ম্যাচ জিতে সবার আগে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার টিকিট পেয়েছে। জাপানিদের এটা তৃতীয় বিশ্বকাপ।

শক্তিশালি মিডফিল্ডের জন্য খ্যাত জাপান কনফেডারেশন্স কাপ আসরে ব্রাজিলকে প্রায় হারিয়েই দিয়েছিল। বিতর্কিত অফ--সাইডের অজুহাতে একটি গোল বাতিল না হলে সমীকরণটি ৩--২ হত। সম্প্রতি প্রস্তুতি ম্যাচে জার্মানির বিরুদ্ধে ২-২ গোলে ম্যাচ ড্র করে জাপান।

জাপানের ‘সাদা পেলে’ খ্যাত ব্রাজিলী কোচ জিকোর বিশ্বাস গ্র“প পর্বে ব্রাজিলকে হারানোর ক্ষমতা রাখে তার দল।