২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ ফুটবলকে বরণ করে নিতে ভক্তরা প্রস্তুত

চার বছর প্রতীক্ষার পর জার্মানিতে শুক্রবার থেকে শুরু হচ্ছে ১৮ তম বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট। সর্ববৃহৎ এই ফুটবল প্রতিযোগীতাকে বরণ করে নিতে সারা বিশ্বের ফুটবল ভক্তরা প্রস্তুত।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2006, 12:46 PM

Updated : 26 Apr 2022, 03:44 PM

ব্রাজিল, ইংল্যান্ড, আর্জেন্টিনাসহ ২৯ টি দল বিশ্বকাপ শিরোপা জয়ের জন্য একমাস ধরে মাঠে লড়াই করবে।

৫৯ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন মিউনিখ স্টেডিয়ামে বিশ্বকাপ ফুটবল আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক জার্মানি ও কোস্টারিকা।

বার্লিনে শুক্রবার অনুষ্ঠেয় বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগে জার্মানির ১২ টি ভেন্যুতে ৬৩ টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

অপরদিকে জেলসেনকার্চেনে উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে পোল্যান্ড ও ইকুয়েডর।

বিশ্বকাপ আসরের প্রথম ম্যাচের আগে অনুষ্ঠিত হবে নয়নাভিরাম উদ্বোধনী অনুষ্ঠান। এতে উপস্থিত থাকছেন পেলে, ম্যারাডোনাসহ বিশ্বের সাবেক ১৭০ জন তারকা ফুটবলার।

১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ সালের বিশ্বকাপ শিরোপা জয়ী পেলে জার্মান মডেল ক্লাউডিও শিফারের সাথে বিশ্বকাপ শিরোপা নিয়ে নতুনভাবে সজ্জিত মিউনিখ স্টেডিয়াম প্রদক্ষিণ করবেন।