পাবনায় চরমপন্থী ক্যাডারকে কুঁপিয়ে হত্যা
পাবনা সুজানগর উপজেলায় এক চরমন্থী সদস্যকে বুধবার গভীর রাতে অজ্ঞাত সশস্ত্র সন্ত্রাসীরা কুঁপিয়ে হত্যা করেছে।
নিহতের নাম-- আশরাফ, সে ভাটপাড়া গ্রামের সাদু মোল্লার ছেলে।
পুলিশ জানায়, আশরাফ বুধবার সন্ধ্যায় উপজেলার বারভাগিয়া গ্রামে তার শ্বশুর বাড়িতে বেড়াতে যায়। রাত ১০টার দিকে একদল সশস্ত্র সন্ত্রাসী তাকে ওই বাড়ি থেকে ধরে নিয়ে পার্শ্ববর্তী মাঠের মধ্যে কুঁপিয়ে হত্যা করে লাশ ফেলে রেখে চলে যায়। বৃহস্পতিবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে।
চরমপন্থী দলের অভ্যান্তরীণ কোন্দলের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে পুলিশ ধারণা করছে।
এ ব্যাপারে সুজানগর থানায় মামলা দায়ের করা হয়েছে।
