২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্দ্বীপ চ্যানেলে ট্রলার ডুবিতে ৩ জনে প্রাণহাণির আশঙ্কা

চট্টগ্রামের স্বন্দ্বীপ চ্যানেলে বৃহস্পতিবার সকালে একটি মালবাহী ট্রলার ডুবে গেলে তিনজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2006, 03:45 PM

Updated : 26 Apr 2022, 03:43 PM

এমভি আজমীর নামের ট্রলারটি সকালেই তিন জন ক্রু নিয়ে কুমিরা ঘাট থেকে সন্দ্বীপ চ্যানেলের উদ্দেশ্যে যাত্রা করলে সমুদ্র উত্তাল থাকায় মাঝপথে ডুবে যায়।

পেছন থেকে আসা আরেকটি ট্রলার আজমিরকে উদ্ধার করলেও এর তিন আরোহীর কোনও সন্ধান পাওয়া যায় নি।

নিখোঁজ নাবিকদের অনুসন্ধানের কাজ চলছে বলে জানিয়েছে স্থানীয় অধিবাসীরা।

স্থানীয়রা জানায়, কুমিরঘাট ও স্বন্দীপ চ্যানেলের মধ্যে পরিচালিত মালবাহী ট্রলারগুলোতে কখনো কখনো অবৈধভাবে যাত্রী বহন করা হয়।