২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এমএইচ বুলুকে নির্যাতনের দায়ে মতিঝিল থানার ওসি বরখাস্ত, আপডেট

বৈশাখী টেলিভিশন চ্যানেলের পরিচালক এমএইচ বুলুকে পুলিশ হেফাজতে নির্যাতনের অভিযোগে বুধবার সকালে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোতালেবকে বরখাস্ত করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2006, 10:56 PM

Updated : 26 Apr 2022, 03:43 PM

এদিকে বুলুর শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য পাঁচ সদস্যের একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।

অধ্যাপক সিরাজুল ইসলামকে কমিটির প্রধান করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- ফেরদৌস আরা জে জালাল, সৈয়দ আলী আহসান, সজলকৃষ্ণ এবং আবু সিদ্দিক।

এর আগে মঙ্গলবার বিকেলে বুলু আদালত কক্ষে হৃদরোগে আক্রান্ত হয়ে পড়লে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালে বুলু সাংবাদিকদের বলেন, মতিঝিল থানার ওসি ও আরো দুজন এসআই তাকে অমানুষিক নির্যাতন করেছে।

তারা আমার আঙ্গুলের ভেতরে সুঁই ঢুকিয়েছে। তারা আমার কাতরতা মোবাইল ফোনে তাদের গডফাদারকে শুনিয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আপনারা কি জানেন না কে এর পিছনে রয়েছে।

বুলু আরো বলেন, রিমান্ডের সময়সীমা শেষ হলেও পুলিশ অতিরিক্ত ২৪ ঘন্টা তাদের হেফাজতে রেখে আমার ওপর নির্যাতন চালায়।

মতিঝিল থানা সূত্র জানায় গণপূর্ত মন্ত্রী মির্জা আব্বাসের ভাই মির্জা খোকনের ঘনিষ্ঠ মতিন নামের একজন মতিঝিল থানার ওসিকে বুলূর ওপর নির্যাতন চালানোর জন্য উদ্বুদ্ধ করে।

পুলিশ সূত্র জানায়, পুলিশ কমিশনারের আদেশ অমান্য করে ওসি বাড়ি থেকে পাঠানো খাবার এবং ওষুধ বুলুকে সরবরাহ করেনি। 

সাবেক স্ত্রী হোসনে আরা নাজনীনের ৩১ মে দায়ের করা একটি মামলায় পুলিশ বুলুকে গ্রেপ্তার করে।

নাজনীন নারী ও শিশু নির্যাতন দমন আইনে (ধারা ১১, খ) মামলা করেন।

এর আগে ৩০ মে বৈশাখী টেলিভিশন নিয়ে ব্যবসায়িক দ্বন্দ্বের জের ধরে হত্যার হুমকির অভিযোগে গণপূর্ত মন্ত্রী মির্জা আব্বাসের বিরুদ্ধে বুলু একটি মামলা করেন।

সর্বশেষ প্রাপ্ত খবরে জানা গেছে, বুলুকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে পুনরায় জেল হাজতে পাঠানো হয়েছে।