স্থান সঙ্কটের কারণে ডিএমপি’র নতুন অর্গানোগ্রাম কার্যকর ও নতুন থানা স্থাপনে বিলম্ব
বিভিন্ন সমস্যার কারণে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃপক্ষ ১২টি নতুন থানা স্থাপন এবং নতুন অর্গানোগ্রাম কার্যকর করতে পারছে না।
ডিএমপি সূত্র জানায়, প্রয়োজনীয় জায়গা না পাওয়ায় তারা ১২টি নতুন থানা স্থাপন করতে পারছে না।
নতুন পদ সৃষ্টির ফলে অফিস না পাওয়ায় সম্প্রতি প্রণয়ন করা ডিএমপির নতুন অর্গানোগ্রামও বাস্তবায়ন করা যাচ্ছে না।
