২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব পরিবেশ দিবস পালিত হচ্ছে

সবুজ ধরণীকে মরুকরণের হাত থেকে রক্ষার লক্ষ্য নিয়ে সোমবার অন্যান্য দেশের মত বাংলাদেশেও ‘বিশ্ব পরিবেশ দিবস পালিত হচ্ছে ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2006, 09:49 AM

Updated : 26 Apr 2022, 03:43 PM

এই বছর দিবসটির প্রতিপ্রাদ্য হলো, ‘মরুময়তা রোধ করুন, মাটিকে সতেজ রাখুন’। জাতিসংঘের সাধারণ পরিষদ সভায় ১৯৭২ সালে দিনটিকে পরিবেশ দিবস হিসেবে নির্ধারণ করা হয়। প্রতি বছর জুন ৫ এই দিবসটি পালন করা হয়।

পরিবেশ বিপর্যয় রোধ করার জন্য দিবসটি উপলক্ষে তিন মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহন করা হয়েছে।

সরকার এবং পরিবেশবিদরা দিবসটি উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহন করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, মানববন্ধন, সমাবেশ, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, এবং পরিবেশ মেলা।