২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিটফোর্ড হাসপাতালে চিকিৎসকদের ভাংচুর, হাসপাতাল অচল

নির্ধারিত হোস্টেল কক্ষের বরাদ্দ বাতিলের বিষয়ে কর্তৃপক্ষীয় সিদ্ধান্তের প্রতিবাদে শনিবার রাজধানীর মিটফোর্ড হাসপাতালের ইন্টার্নি চিকিৎসকরা ব্যাপক ভাংচুর করে। ফলে হাসপাতালের সকল কার্যক্রম হয়ে পড়ে অচল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2006, 04:01 AM

Updated : 26 Apr 2022, 03:43 PM

ইন্টার্নি চিকিৎসকদের অভিযোগ, অজ্ঞাত পরিচয়ের সন্ত্রাসীরা সকাল ১১টার দিকে তাদের ওপর হামলা চালায়।  এতে তারা বিক্ষুব্ধ হয়ে ভাংচুর করেন।

তারা জানান, সন্ত্রাসীদের হামলায় ডা. নিতু ও ডা. ফয়সলসহ অন্ততঃ সাতজন আহত হয়েছেন।

অন্যদিকে হাসপাতালের কর্মচারিরা পাল্টা অভিযোগ করেন, কোনো উস্কানি ছাড়াই ইন্টার্নি চিকিৎসকরা ক্যান্টিনে হামলা চালিয়ে ক্যাশের টাকা লুট করাসহ জানালা -- দরজার ক্ষতিসাধন করেছে।

হাসপাতাল সূত্র জানায়, ইন্টার্নি হোস্টেলের সাতটি কক্ষের মধ্যে চারটি কক্ষের বরাদ্দ সম্প্রতি হাসপাতাল কর্তৃপক্ষ বাতিল  করে। এর প্রতিবাদে ইন্টার্নি চিকিৎসকরা বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন। ওই চারটি  কক্ষে মহিলা চিকিৎসকরা থাকতেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ধর্মঘটের ফলে হাসপাতালের সামগ্রিক কার্যক্রম অচল হয়ে পড়ে। কর্তৃপক্ষীয় সিদ্ধান্তের প্রতিবাদে ইন্টার্নি চিকিৎসকরা হাসপাতাল চত্বরে মিছিল করেন। বিক্ষোভকারীরা হাসপাতাল থেকে জোর করে রোগীদের বের করে দিচ্ছেন বলেও অভিযোগ পাওয়া গেছে।