চট্রগ্রাম নগরীতে আবারো মৃদূ ভূমিকম্প
তিন দিনের মাথায় শুক্রবার দুপুরে পুনরায় বন্দর নগরী চট্রগ্রাম ও সংলগ্ন এলাকায় মৃদূ আকারের ভূমিকম্প অনুভূত হয়েছে।
ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র সূত্র জানায়, রিখটার স্কেলে ৩ দশমিক নয় মাত্রার ওই ভূমিকম্প দুপুর দুইটা ১৫ মিনিট ৪৬ সেকেন্ডে নগরীতে কম্পন সৃষ্টি করে এবং তা ১৮ সেকেন্ড স্থায়ী হয়।
ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিলো বন্দর নগরী থেকে ১৬৩ কিলোমিটার দূরে এবং নগরবাসী তেমনভাবে কম্পন অনূভূব করেনি।
নগরীর কোথাও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। এটা ছিলো চলতি বছরের সপ্তম ভূমিকম্প।
