মুন্সীগঞ্জে প্রতিপক্ষের হামলায় ১ ব্যাক্তি খুন
মুন্সীগঞ্জের প্রতিপক্ষের হামলায় বৃহস্পতিবার রাতে আব্দুল হাকিম (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে।
সূত্র জানায়, সদরের চরকেওয়ার বাঘাইকান্দিতে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বৃহস্পতিবার আইয়ূব গ্র“প তার মাথায় আঘাত করে। মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টায় তার মৃত্যু হয়।
এ ব্যাপারে সদর থানায় মামলার প্রক্রিয়া চলছে বলে সূত্র জানায়।
