ভোলায় বজ্রপাতে ১ জন নিহত, আহত ২
ভোলা দৌলতখান উপজেলার হাজিপুর ইউনিয়নের মেঘনার ডুবো চরে বৃহস্পতিবার বজ্রপাতে একজন জেলে নিহত এবং অপর দুজন জেলে আহত হয়েছে। নিহতর নাম আকবর (৩০)।
স্থানীয় সূত্র জানায়, দুপুরে তিনজন জেলে মেঘনা নদীতে মাছ ধরতে যায়। তুমুল ঝড় বৃষ্টির এক পর্যায়ে জেলেদের নৌকায় বজ্রপাত হলে ওই দুর্ঘটনা ঘটে।
আহত বাবুল (২২) ও মো. বাবুলকে (২৬) দৌলতখান হাসপাতালে ভর্তি করা হয়েছে।
