মেহেরপুরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন
মেহেরপুর জেলার গাংনী উপজেলার চর গোয়ালপুর গ্রামে জমি সংক্রান্ত বিবাদের জের ধরে ছোট দুই ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছে। হাসপাতাল সূত্র বৃহস্পতিবার একথা জানায়।
নিহতের নাম সোহরাব (৫০)। তিনি চর গোয়ালপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।
এলাকাবাসী ও হাসপাতাল সূত্র জানায়, জমির ভাগবাটোয়ারা নিয়ে বড় ভাইয়ের সাথে ছোট দুই ভাইয়ের বিবাদ সৃষ্টি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে ছোট দুই ভাই আলিম এবং একরামুল বড় ভাইকে ধারালো অস্ত্র দিয়ে ছুরিকাঘাত করে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়ার পথে সোহরাব মারা যায়।
