২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে ফ্রান্স, প্যারাগুয়ে, ইরান

ডেনমার্ককে ২--০ গোলে পরাজিত করে ফ্রান্স বিশ্বকাপ ফুটবল আসরের আগে নিজেদের পুরনো ফর্ম ফিরে পাওয়া ইঙ্গিত দিচ্ছে। অন্যদিকে ইটালি নিজেদের নন্দিত ফুটবল ছন্দ ফিরে পেতে এখনও লড়াই করছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2006, 09:30 AM

Updated : 26 Apr 2022, 03:42 PM

 সুইজারল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ১--১ গোলে ড্র করেছে ইটালিয়ানরা।

ইংলিশ লিগে সর্বোচ্চ গোলদাতা আর্সেনালের থিয়েরি হেনরি এবং সেলভেইন উইলটর্ডের গোলে ডেনমার্ককে ধরাশায়ী করে ফ্রান্স ১৯৯৮ সালের বিশ্বকাপ শিরোপা জেতার মত এবারও চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে।

ফ্রান্সের উত্তরাঞ্চলের শহর লেন্সের ফেলিক্স--বোলার্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রস্তুতি ম্যাচের ১৩ মিনিটের মাথায় ফরাসি ফুটবলার লুইসের কাছ থেকে বল পেয়ে থিয়েরি হেনরি গোল করে দলকে এগিয়ে নিয়ে যান। এই মাঠেই মাত্র নয় বছর বয়সে আন্তর্জাতিক ম্যাচে অভিষেক হয় হেনরির।

ম্যাচের ৭৬ মিনিটের মাথায় পেনাল্টি থেকে ফ্রান্সের পক্ষে দ্বিতীয় গোলটি করেন বদলি ফুটবলার উইলটার্ড।

এদিকে ইটালি ও সুইজারল্যান্ডের মধ্যেকার প্রস্তুতি ম্যাচটি ১--১ গোলে ড্র হয়েছে। ম্যাচে ইটালির স্ট্রাইকার আলেক্সান্দ্রে ডেল পিয়ারোকে কঠোর পরিশ্রমের কারণে অবসন্ন মনে হচ্ছিল। তবে এই ম্যাচে ইটালির পক্ষে মাঠে নেমেছিলেন রোমা’র অধিনায়ক ফ্রান্সসেসকো টট্টি। এ বছরের ফেব্র“য়ারি মাসে গোড়ালিতে পাওয়া আঘাত থেকে সুস্থ হয়ে উঠার পর এটাই তার প্রথম ম্যাচ।

ম্যাচের ১০ মিনিটের মাথায় আলবার্তো গিলারদানোর গোলে এগিয়ে যায় ইটালি। প্রথমার্ধে এটাই ইটালিয়ানদের একমাত্র সম্মলিত আক্রমণ ছিল।

ম্যাচের ৩১ মিনিটের মাথায় রিকার্ডো ক্যাবানাস ইটালি গোলরক্ষক ড্যানিয়েলকে একা পেয়ে দুর্দান্তভাবে গোল করেন।

জার্মানিতে এশিয়ার ‘ফুটবল পাওয়ার’ সৌদি আরবকে ১--০ গোলে পরাজিত পরাজিত করেছে জার্মান ক্লাব গ্যালাটাসারি। ম্যাচের একমাত্র গোলটি করেন গ্যালাটাসারির স্ট্রাইকার নেকাতা এটিস।

ত্রিনিদাদ ও টোবাগোকে ৩--১ গোলে বিধ্বস্ত করেছে স্লোভেনিয়া। প্যারাগুয়ে একমাত্র গোলে জর্জিয়াকে এবং ইরান ৫--২ গোলে বসনিয়া ও হার্জেগোভিনাকে।