২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ওয়াহিদুজ্জামানের বিরুদ্ধে ভূয়া বিল ভাউচারের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাত ও স্বজন প্রীতির অভিযোগে ক্যাম্পাস উতপ্ত হয়ে উঠেছে।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2006, 06:30 PM

Updated : 26 Apr 2022, 03:42 PM

উপাচার্যের এ দূর্নীতির ঘটনায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনেও চলছে তোলপাড়। তার দূর্নীতি ও অর্থ আত্মসাতের বিস্তারিত বিবরণ তুলে ধরে ‘ বিশ্ববিদ্যালয় রক্ষা পরিষদ’র ব্যানারে পটুয়াখালী জেলা শহর ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ সমগ্র দুৃমকী উপজেলায় পোস্টারিং ও লিফলেট বিতরণ করা হয়েছে।

বিপুল পরিমাণ টাকা আত্মসাতের ঘটনায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ইতিমধ্যে দ্বিতীয় ও তৃতীয় কিস্তির টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে বলে একটি সূত্র জানায়। এছাড়া অডিট কমিটিও বিপুল পরিমাণ টাকা আত্মসাতের বিরুদ্ধে আপত্তি জমা দিয়েছে।

এদিকে দূর্নীতির ঘটনায় উপাচার্যের পদত্যাগ দাবি ও কর্মকর্তা-কর্মচারিদের ক্ষোভের মুখে উপাচার্য ড. ওয়াহিদুজ্জামান গত সপ্তাহ থেকে ক্যাম্পাসের বাইরে অবস্থান করছেন। তার মোবাইল ফোনে বার বার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।