সাভারে অগ্নিকাণ্ডে ১০টি দোকান ভস্মিভূত
সাভার পৌর এলাকাধীন নামাবাজার বাঁশপট্টিতে বুধবার ভোরে এক অগ্নিকাণ্ডে ১০টি দোকান ভস্মিভূত হয়েছে।
পুলিশ জানায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে এবং তা মূহুর্তের মধ্যে ছড়িয়ে পড়লে নামাবাজারের ১০টি দোকান পুড়ে যায়। পরে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা জানান, এ অগ্নিকা-ে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
