মুন্সীগঞ্জে ডিসি ও ম্যাজিস্ট্রেটের প্রত্যাহারের দাবিতে আইনজীবীদের বিক্ষোভ মিছিল
মুন্সীগঞ্জে ডিসি ও ম্যাজিস্ট্রেটের প্রত্যাহারের দাবিতে আইনজীবীরা মঙ্গলবার শহরে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের বিভিন্ন গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে আনিজীবীরা আদালত চত্বরে সমাবেশ করে।
সমাবেশে জেলা আইনজীবী সমিতির সভাপতি কাজী আফসার হোসেন নিমুসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তরা ডিসি আনিস উদ্দিন মঞ্জুরকে দুর্নিতীবাজ অখ্যা দিয়ে অনতিবিলম্বে ডিসি ও মাকসুদা হোসেন নামের একজন ম্যাজিস্ট্রেটের প্রত্যাহার দাবি করেন। এছাড়া মঙ্গলবারও আইনজীবীরা ডিসির আওতাধীন সকল আদালত বর্জন করেন।
জেলা প্রশাসনের সঙ্গে আইনজীবীদের বিরোধের ৫২তম দিবস অতিবাহিত হলে এর সুরাহা না হওয়ায় বিচারপ্রার্থী মানুষ নানা ভোগান্তি পোহাচ্ছে। এদিকে পরবর্তী কর্মসূচী দিতে আইনজীবী সমিতি বুধবার জরুরি সাধারণ সভা আহ্বান করেছে।
