২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে ঘুর্ণিঝড়ে শিক্ষা প্রতিষ্ঠানসহ শতাধিক বাড়িঘর বিধ্বস্ত, আহত ৫০

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় মঙ্গলবার ঘূর্ণিঝড়ে দু’টি শিক্ষা প্রতিষ্ঠানসহ ১০টি গ্রামের শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।  আহত হয়েছে অর্ধশতাধিক লোক।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2006, 07:30 PM

Updated : 26 Apr 2022, 03:42 PM

প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার ধলাপাড়া ইউনিয়নে বিকাল ৪টা থেকে সোয়া ৪টা পর্যন্ত প্রচ- ঘূর্ণিঝড়ে ধলাপাড়া কলেজ ও কুলারামপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়সহ কোণাবাড়ি, বিলজনী, বরকরা টকর, ছাপাকুটসহ ১০টি গ্রামের শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয় ও গাছপালা ভেঙ্গে পড়ে। এছাড়াও ঝড়ে কয়েকশ’ লোক গৃহহীন হয়ে পড়ে।