সাভার ইপিজেডে আবারও শ্রমিক অসন্তোষ: কর্মবিরতি ও বিক্ষোভ প্রদর্শন
সাভার ইপিজেডে সোমবার আবারও শ্রমিক অসন্তোষ চরম আকারে দেখা দিয়েছে। এ সময় মালিকপক্ষ প্রায় ১৫শ’ শ্রমিককে কারখানার ভিতরে অবরুদ্ধ করে রাখে।
ডিইপিজেডের পুরাতন জোনে অবস্থিত “অনারওয়ে” ফ্যাক্টরির শ্রমিকরা দীর্ঘদিন যাবত তাদের বেতন বৃদ্ধি, বকেয়া বেতন, ওভারটাইম ভাতা দাবি জানানোর পর সোমবার কাজ বন্ধ করে বিক্ষোভ প্রকাশ করে।
শ্রমিকরা অভিযোগ করে জানান, শ্রীলংকার মালিকানাধীন প্রতিষ্ঠান অনারওয়ে ফ্যাক্টরির প্রায় ১৫শ’ শ্রমিক দীর্ঘদিন থেকে ওভারটাইমের বকেয়া পরিশোধ করার দাবি জানিয়ে আসছে। পরে সোমবার বিক্ষুদ্ধ শ্রমিকরা কাজ বন্ধ করে ফ্যাক্টরির ভেতরে সংগটিত হওয়ার চেষ্টা করলে মালিকপক্ষ ফ্যাক্টরির সমস্ত দরজা জানালা বন্ধ করে শ্রমিকদের আটকে রাখে।
শ্রমিক বিক্ষোবের এক পর্যায়ে মালিকপক্ষ আট নয় জন গর্ভবতী মহিলা শ্রমিককে ছেড়ে দেয়।
এদিকে শ্রমিকরা জানায়, ফ্যাক্টরি কর্তৃপক্ষ সম্প্রতি ১৫শ’ শ্রমিকদের মধ্যে স্বজন প্রীতির করে মাত্র তিনশ’ শ্রমিকের বেতন বৃদ্ধি করেছে। এ নিয়ে গত কয়েকদিন যাবত শ্রমিকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।
এ ব্যাপারে তথ্য নিতে গেলে সাংবাদিকদের ভিতরে প্রবেশ করতে দেয়া হয়নি।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে বহুসংখ্যক র্যাব ও পুলিশ মোতায়ন করা হয়েছে।
