আদালত অপবিত্র, তাই জুতা পড়ে এসেছি : শায়খ
ঝালকাঠিতে সোমবার বিচারক হত্যা মামলা চলাকালে জামা’তুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)’র প্রধান শায়খ আব্দুর রহমানসহ অপর আসামিরা জুতা নিয়ে আদালতের কাঠগড়ায় ওঠেন।
এসময় র্যাবের একজন কর্মকর্তা তাদেরকে জুতা খোলার জন্য নির্দেশ দিলে শায়খ বলেন, আদালত অপবিত্র তাই জুতা পড়ে এসেছি।
পরে র্যাবের অন্য একজন কর্মকর্তা শায়খকে জুতা খুলতে বাধ্য করেন।
