লক্ষ্মীপুরে বজ্রপাতে দিনমজুরের মৃত্যু
লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলায় রোববার দুপুরে বজ্রপাতে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।
নিহতের নাম- নুরুল হক মিজি (২২)। তিনি উপজেলার চর ডাক্তার গ্রামের জালাল মিজির ছেলে।
স্থানীয় সূত্র জানায়, রামগতি উপজেলার চর ডাক্তার গ্রামের মাঠে আউশ ধানের চারা রোপনের সময় বজ্রপাতে নুরুল হক ঘটনাস্থলেই মারা যান।
