প্রধানমন্ত্রী স্বর্ণপদক বিতরণ অনুষ্ঠান স্থগিত
সরকারি বিশ্ববিদ্যালয়সমূহের মেধাবী শিক্ষার্থীদের মাঝে ১ জুন অনুষ্ঠেয় ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক- ২০০৬’ বিতরণ অনুষ্ঠান স্থহিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় অনিবার্য কারণে অনুষ্ঠানটি স্থগিত করা হলো ।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন আয়োজিত এ স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানটি ওই দিন বেলা সাড়ে বারটায় অনুষ্ঠিত হবার কথা ছিলো।
পুনঃনির্ধারিত তারিখ পরে জানিয়ে দেওয়া হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
