২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে ট্রাক উল্টে নিহত ২, আহত ১২

ঝিনাইদহ - যশোর মহাসড়কের ঝিনাইদহের কয়ারগাছি এলাকায় রোববার ভোরে সব্জি বোঝাই একটি ট্রাক উল্টে দুজন নিহত ও ১২জন আহত হয়েছে।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2006, 04:08 PM

Updated : 26 Apr 2022, 03:42 PM

নিহতদের পরিচয় হল- নড়াইল জেলার সব্জি ব্যবসায়ী রেজাউল করিম (৩৫) ও পাবনার সাথিয়ার আবু হানিফ (৩৫)। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, খুলনাগামী সব্জি বোঝাই একটি ট্রাক (পাবনা ট - ১৩৬) বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাককে সাইড দিতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেলে হতাহতের এ ঘটনা ঘটে।

পুলিশ ট্রাকটি আটক করেছে।