২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে পুলিশের ক্রসফায়ারে ডাকাত সর্দার নিহত

নারায়ণগঞ্জের আড়াই হাজার থানার জাঙ্গালিয়া এলাকায় পুলিশের ক্রসফায়ারে রোববার ভোরে এক ডাকাত সর্দার নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2006, 01:35 PM

Updated : 26 Apr 2022, 03:42 PM

নিহত ডাকাতের নাম সফিকুল ইসলাম শউপ্যা (২৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ নরসিংদীর মাধবদী বাসস্ট্যান্ড এলাকায় শুক্রবার এক অভিযান চালিয়ে ডাকাত সফিকুলকে গ্রেপ্তার করে।

সফিুকলের দেয়া স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ তাকে সাথে নিয়ে অস্ত্র উদ্ধার এবং তার সহযোগীদের গ্রেপ্তারের জন্য জাঙ্গালিয়া এলাকায় পৌঁছলে আগে থেকে ওঁৎ পেতে থাকা সফিকুলের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে।

পুলিশও পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের গুলি বিনিময়ের সময় সফিকুল পুলিশের হেফাজত থেকে পালানোর চেষ্টা করলে ক্রসফায়ারে ঘটনাস্থলেই নিহত হয়।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি পাইপগান, পাঁচ রাউন্ড গুলি ও দু’টি রামদা উদ্ধার করেছে।

পুলিশ জানায়, নিহত সফিকুলের বিরুদ্ধে ডাকাতিসহ আটটি মামলা রয়েছে। এ ব্যাপারে আড়াইহাজার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে