সিরাজগঞ্জে কওমী জুট মিলের কর্মচারীদের লাঠি মিছিল
সিরাজগঞ্জের কওমী জুট মিলের প্রায় দুই সহস্রাধিক শ্রমিক-কর্মচারী তাদের বেতন ও মজুরি পরিশোধের দাবীতে রোববার সকালে লাঠি মিছিল বের করেছে।
জুট মিলের শ্রমিক-কর্মচারীরা উৎপাদন অব্যাহত রাখতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের দাবীও জানায়।
শ্রমিক নেতারা লাঠি মিছিলের পর এক সমাবেশে সোমবার মহাসড়ক অবরোধ কর্মসূচী সফল করতে সকল শ্রমিক-কর্মচারীদের প্রতি আহবান জানান।
