২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

সিরাজগঞ্জের পৌর এলাকার সয়াধানঞ্জ এলাকায় বিদ্যুস্পৃষ্ট হয়ে একটি শিশুর মৃত্যু হয়েছে। এলাকাবাসী রোববার একথা জানায়।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2006, 12:41 AM

Updated : 26 Apr 2022, 03:42 PM

নিহত শিশুর নাম মিঠুন (৭)। তার পিতার নাম লুৎফর রহমান।

নিহতের পরিবারের সদস্যরা জানায়, শনিবার সন্ধ্যায় আম গাছের সাথে আটকে থাকা একটি ঘুড়ি পাড়ার সময় গাছের উপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সাথে ধাক্কা খেয়ে মিঠুন নিচে পড়ে যায়।

আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।