২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাইফুর - ইলিয়াস দ্বন্দ্বে সিলেট বিএনপিতে কোন্দল চরমে

সাইফুর - ইলিয়াস সমর্থকদের পাল্টাপাল্টি হামলায় সিলেট জেলা বিএনপির দলীয় কোন্দল এখন চরম আকার ধারণ করেছে। এরই অংশ হিসেবে শনিবার বিকেলে সিলেট জেলা ছাত্রদলের সভাপতি এমরান আহমদ চৌধুরীর শাহজালাল উপ-শহরস্থ বাসভবনে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করা হয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2006, 08:08 PM

Updated : 26 Apr 2022, 03:42 PM

হামলার সময় এমরান বাসায় না থাকায় রক্ষা পেলেও হামলাকারীরা বাসার ভেতর ঢুকে ব্যাপক ভাংচুর চালায়। তারা বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানের একটি ছবিও ভাংচুর করে। হামলাকারীরা এসময় সাংসদ ইলিয়াস আলীর সমর্থনে স্লোগান দিতে থাকে।

এর দু’দিন আগে সাইফুর সমর্থক ছাত্রদল ক্যাডাররা সাংসদ ইলিয়াসের উপ--শহরস্থ বাসভবনে একইভাবে হামলা চালায়।

এদিকে গত কয়েক দিন বিএনপি’র দু’ই গ্রুপের হামলা--পাল্টা হামলা এবং মিছিল সমাবেশে শুধুমাত্র দলীয় নেতাকর্মীরাই নয় সমগ্র নগরবাসীর মধ্যে আতংক বিরাজ করছে। এছাড়া বৃহস্পতিবার দুগ্রুপের সংঘর্ষে নগরীর ব্যাবসা বাণিজ্যও মারাতত্মভাবে বিঘিœত হয়।