সড়ক দুর্ঘটনায় স্বপরিবারে নোয়াখালীর ডিসি আহত
নোয়াখালী - ফেনী সড়কের সেনবাগে শনিবার সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর জেলা প্রশাসক, তার ছেলে ও স্ত্রী গুরুতর আহত হয়েছেন।
চট্টগ্রাম থেকে কর্মস্থল নোয়াখালী ফেরার পথে তার গাড়ির সাথে একটি ট্রাকের সংঘর্ষে এ ঘটনা ঘটে।
আহতদের নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার খবর শুনে অতিরিক্ত জেলা প্রশাসক ঘটনাস্থলে পৌঁছান।
তিনি বলেন, দুর্ঘটনার ফলে ডিসির গাড়িটি দুমড়ে মুচড়ে গেছে।
পুলিশ ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়।
